ঘুরে এলাম লামাদের দেশে, পর্ব - ৯ (Ladakh Tour - 09)

ঘুরে এলাম লামাদের দেশে,পর্ব-৯(Ladakh Tour-09)


কারগিলে একরাত 


ladakh-tour-09, leh tour plan and package
Leh-Ladakh Tour Package


সন্ধ্যার আবছায়া মাখা রঙিন অন্ধকারকে সাথে নিয়ে কুলুকুলু তরঙ্গায়িত সিন্ধু নদের তীরে হোটেলের দোতলার লম্বা বারান্দায় চেয়ারে গা এলিয়ে সবাই মিলে এই লাদাখের দিন গুলোর স্মৃতিচারণ করতে করতে কখন যে রাত নটা বেজে গেল বুঝতেই পারলাম না।

 

ladakh-tour-09, leh tour plan and package
Leh-Ladakh Tour Package


খাবার ঘরের ডাক এসেছে। স্টার্টারে সুইট কর্ন স্যুপ দিয়ে শুরু হয়ে ইন্ডিয়ান ও চাইনিজ হরেক কিসিমের বাহারি পদ স্বাদে গন্ধে রসনা সিক্ত করে তুললো আমাদের।

 

ladakh-tour-09, leh tour plan and package
Leh-Ladakh Tour Package


ফইজু ভাই জানিয়ে গেলো কাল রাস্তায় দ্রাসে মুহরমের মিছিল বেরোবে সকালে। তাই যত তাড়াতাড়ি সম্ভব সকালে বেড়িয়ে পড়তে হবে, নইলে জ্যামে পড়ে গেলে কত ঘন্টা যে অপেক্ষায় কাটাতে হবে কে জানে। তাড়াতাড়ি শুতে গেলাম সকলে। 


দ্রাস, দেশের শীতলতম শহর (Dras, The Coldest Town Of India)



সকাল সাতটায় তৈরি হয়ে খাবার ঘরে এসে দেখি সকলে আমার আগেই এসে পড়েছেন। তাড়াতাড়ি খাওয়া সেরে গাড়ীতে বসলাম আমরা। আজ আমরা দ্রাস এবং সোনমার্গ হয়ে শ্রীনগর যাব।
 

ladakh-tour-09, leh tour plan and package
Leh-Ladakh Tour Package


ঝকঝকে মসৃণ পিচের রাস্তা ধরে গাড়ী ছুটে চললো। রাস্তার বাঁ দিকে সিন্ধু নদকে রেখে সকালের শান্ত কারগিল শহরের এলোমেলো আলুথালু পথ ধরে ধীরে ধীরে পেরিয়ে এলাম কারগিল। রাস্তা ছুটে চলেছে দ্রাসের দিকে। দ্রাস পৃথিবীর দ্বিতীয় শীতলতম স্থানের শিরোপা লাভ করেছে বেশ কিছুদিন আগেই। ১০৯৯০ ফুট উচ্চতায় অবস্থিত এই দ্রাস শহর আমাদের দেশের শীতলতম শহর। শীতকালে এই শহরের তাপমাত্রা কখনো কখনো -৩৮ ডিগ্রী সেলসিয়াসেও নেমে যায় শুনলাম।

 

কারগিল ওয়ার মেমোরিয়াল (Kargil war Memorial)


আমাদের গাড়ী এসে দাঁড়ালো দ্রাসের কারগিল যুদ্ধের স্মারক স্থল -এর সামনে। ভারতীয় সেনাবাহিনী এই স্থানের রক্ষনাবেক্ষনের দায়িত্বে আছে। খুব সুন্দর একটি প্রেক্ষাগৃহ রয়েছে এখানে।

  


ladakh-tour-09, leh tour plan and package
Leh-Ladakh Tour Package


কারগিল যুদ্ধের সমগ্র বিবরণী সমেত প্রায় আধ ঘন্টার একটি তথ্য চিত্র দেখলাম আমরা এখানে। অগ্নিস্থলে  সর্বদা জ্বলছে অমর জওয়ান জ্যোতি। অনেক স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা সারিবদ্ধ ভাবে প্রণাম জানাতে এসেছে এই মহান বীরেদের স্মৃতির প্রতি। শান্ত গম্ভীর পরিবেশ। আশেপাশের সবকটি পাহাড়ের চূড়াগুলি কখনো না কখনো প্রতিবেশী রাষ্ট্রের লোলুপ দৃষ্টির ফলস্বরুপ রক্তাক্ত হয়েছে। আমাদের সেনানায়কেরা কী অসীম সাহস, ধৈর্য ও বীরত্বের সঙ্গে লড়াই করে বহিঃশত্রুর হাত থেকে দেশ এবং দেশের মানুষদের রক্ষা করেছেন, নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন দেশের জন্য ভাবলেই রোমাঞ্চ হয়। বেশ কিছুক্ষন এখানে কাটিয়ে আবার যাত্রা করলাম আমরা। 


দ্রাস থেকে জোজিলা পাস (On the way to Zozila Pass) 


দ্রাস পেরিয়ে আমরা চলেছি জোজিলা পাসের দিকে। ঝলমলে প্রাণবন্ত রোদ্দুরে ভরে আছে চারপাশ।



ladakh-tour-09, leh tour plan and package
Leh-Ladakh Tour Package


জোজিলা পাসের উচ্চতা খুব একটা বেশী নয়।সাড়ে এগারো হাজার ফুটের একটু বেশী। অথচ এই গিরিপথটিকে খুব বিপদ সঙ্কুল গিরিপথ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে সবসময়।


ladakh-tour-09, leh tour plan and package
Leh-Ladakh Tour Package


অসংখ্য চুলের কাঁটা সদৃশ বাঁক এবং যখন তখন নেমে আসা ধ্বসের কারনে সদা সর্বদাই এই গিরিপথকে সমীহ করে চলেন সমস্ত গাড়ীর চালকেরা। শুনলাম ধ্বস নামার ফলে দুই দিন বন্ধ থাকার পর সবে মাত্র গতকাল থেকে আবার এই রাস্তায় যান চলাচল শুরু হয়েছে। শীত কালে প্রবল তুষার পাতের কারনে এই গিরিপথ প্রায় পুরোপুরি বন্ধ হয়ে পড়ে, যদিও বর্ডার রোড অর্গানাইজেশনের কর্মীরা দিবারাত্র অনলস পরিশ্রমের দ্বারা চেষ্টা চালিয়ে যান এই পথে সড়ক পরিবহন ব্যবস্থা অটুট রেখে দেবার। 


জোজিলা পাস (At Zozila Pass)


দেখতে দেখতে আমরাও এসে পড়লাম জোজিলা পাস -এর দোর গোড়ায়। ছবি তোলবার জন্য রাস্তার একপাশে গাড়ী দাঁড় করানো হলো। দু একটা চা এবং খাবারের দোকানও রয়েছে এই জায়গাটায়।

 

ladakh-tour-09, leh tour plan and package
Leh-Ladakh Tour Package


আমাদের গাড়ী দাঁড়াতে দেখে বড়ো বড়ো ব্যাগ সমেত কয়েকজন শাল ফেরিওয়ালা এসে হাজির হলো তাদের জিনিষ দেখাবার জন্য। আমরা নেবোনা তাই দেখবার আবশ্যকতা নেই বলে বুঝিয়েও কোন্মতে নিরস্ত করা যাচ্ছিল না এদের। একজন আমায় বললো গত সাত দিন পরে এই প্রথম কোন ট্যুরিস্ট গাড়ী এখানে থামলো। সাত দিন ধরে কোন বিক্রি নেই, বাড়ীতে পাঁচটা পেট, বিক্রি না হলে খাব কি? শুনে খারাপ লাগলো খুব। আমার কেনার উপায় নেই। ফইজু ভাই শেষে স্থানীয় ভাষায় কথা বলে ওদের বুঝিয়ে সুঝিয়ে নিরস্ত করলো। গাড়ীতে উঠে বসে কেমন যেন ভারী অসহায় মনে হলো নিজেকে। ব্রহ্মান্ডের দুঃখ দারিদ্র্য দৈন্য যাঁর সামান্য অঙ্গুলী হেলনে চিরতরে দূরীভূত হতে পারে তিনি যদি এতোদূর নির্লিপ্ত নির্বিচার হতে পারেন তাহলে শুধু শুধু আমিই বা কেন এতো কাতর হচ্ছি, এই ভেবে তুষার মৌলী হিমালয়ের শোভায় মনোনিবেশ করলাম। ভুলিয়ে রাখবার জন্য কতো মধুর আয়োজনই না তাঁর। আমি বহু বাসনায় প্রাণপনে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। এ কৃপা কঠোর  সঞ্চিত মোর জীবন ভরে।‘ 


ladakh-tour-09, leh tour plan and package
Leh-Ladakh Tour Package

 

জোজিলা পাসে ধ্বসের সামনে (Land Slide at Zozila Pass) 


ছবি তুলতে তুলতে এগিয়ে চলেছি। সামনের গাড়ী গুলোর চাকায় ধুলো উড়ছে খুব। ধোঁয়ার মতো হয়ে আছে এখন রাস্তা। ডান পাশে দেখলাম একটা পাহাড়ের ধার কেটে আর একটা রাস্তা উঁচু দিয়ে বানানো হয়েছে ভারী যান চলাচলের জন্য।


ladakh-tour-09, leh tour plan and package
Leh-Ladakh Tour Package

 

ঠিক পরের বাঁক ঘুরেই আটকে পড়লাম আমরা। সামনে পরপর গাড়ী দাঁড়িয়ে পড়েছে। সামান্য দূরে দেখা যাচ্ছে ওপরের রাস্তা ধসে নেমে এসেছে আমাদের নীচের রাস্তায়। বড়ো বড়ো যন্ত্রপাতি নিয়ে লোকজন ধস সরাতে ব্যস্ত। কতক্ষনে যে ঠিক হবে রাস্তা কে জানে। 


ladakh-tour-09, leh tour plan and package
Leh-Ladakh Tour Package


আমরা যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি  তার বেশ খানিকটা দূরে নীচে এক অপরুপ উপত্যকা দৃষ্টির সীমার মধ্যে পরিস্কার ধরা পড়ছে। শুভ্র তুষার কিরীটিনী হিমালয়, সুর্যরশ্মি মেঘের ভেতর দিয়ে ঠিকরে এসে পরেছে শ্বেত উষ্ণীষে, সাত রঙা আলোর ঢল নেমেছে যেন সারা উপত্যকা জুড়ে। কি অসামান্য এ শোভা, আর কি অপরিসীম করুণায়  এই অনাস্বাদিত রুপ তুমি সিঞ্চন করছো বিশ্ব প্রকৃতিকে। তোমার মহিমা কে আর বুঝতে পারে প্রভু।

 

ladakh-tour-09, leh tour plan and package
Leh-Ladakh Tour Package


ফইজু ভাই জানালো নীচের ঐ উপত্যকাটি হচ্ছে বালতাল, ওইখান দিয়ে অমরনাথ যাত্রা করলে বেশ কিছুটা সময় সংক্ষেপ করা যায়। প্রায় এক ঘন্টা দাড়াবার পর রাস্তা পরিস্কার হলো। 


ladakh-tour-09, leh tour plan and package
Leh-Ladakh Tour Package


ladakh-tour-09, leh tour plan and package
Leh-Ladakh Tour Package


অপরূপা সোনমার্গ (At Sonmarg) 



ladakh-tour-09, leh tour plan and package
Leh-Ladakh Tour Package


এ রাস্তায় এটা নাকি নিত্য নৈমিত্তিক ব্যাপার। গাড়ী আবার চলতে শুরু করলো। জোজিলা পাস থেকে সোনমার্গ কাছেই।

 

ladakh-tour-09, leh tour plan and package
Leh-Ladakh Tour Package


সোনমার্গের অপূর্ব উপত্যকার সৌন্দর্যের খ্যাতি বিশ্ব জুড়ে। এখান থেকে ঘোড়ার পিঠে চেপে অনেক ওপরে বরফ দেখতে যায় সবাই। 


ladakh-tour-09, leh tour plan and package
Leh-Ladakh Tour Package


আমরা গেলাম ভালো কাশ্মীরী খাবারের দোকানের সন্ধানে। 


ladakh-tour-09, leh tour plan and package
Leh-Ladakh Tour Package


ফইজু ভাই একজনের কথা বলে নিয়ে এলো যেখানে বাইরে থেকে হোটেলটা  এতো চকচকে নয় কিন্তু রান্নার সুবাসে ম ম করছে চারদিক। পাত পেড়ে বসে গেলাম আমরা। মাটন রোগন জোস, সর্ষে দিয়ে মাটন বল, মাটন কিমা, উউউউফফফফফফ। এখনো তার স্বাদ আর গন্ধ যেন জিভে লেগে আছে। পরিতৃপ্তির ভোজন শেষ করে কেউ আর ঘোড়ায় চেপে পাহাড়ে চড়তে রাজী হলো না। ছবি তোলা পর্ব মিটিয়ে আমরা আবার শ্রীনগরের পথ ধরলাম।

চলবে................................................................................ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ